[ দেশজুড়ে ]
কক্সবাজার আইস ও আগ্নেয়াস্ত্রসহ দুই ভাই গ্রেফতার
বিদেশি আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও আইসসহ দুই ভাই গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজার সদরের ঝিলংজা লারপাড়াস্থ ইসলামাবাদ এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও আইসসহ দুই ভাইকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে মাদক, আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ইসলামাবাদ এলাকার ছৈয়দ কাশেমের পুত্র সাইফুল ইসলাম এবং তার ছোটো ভাই মইনুল ইসলাম কাজল।
.png)
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক রুহুল আমিন জানিয়েছেন, আটকদের দীর্ঘদিন ধরে নজর রাখা হচ্ছিলো। ভোরে আসামিদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে আসামিদের নিজ বাসভবনের সিলিং থেকে ২ হাজার ২০০ ইয়াবা, ৩ গ্রাম আইস এবং বিদেশি একটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং বুলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
রুহুল আমিন আরো বলেন, আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ইস্যুতে পৃথক পৃথক ধারায় দুটি মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!