ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি মুন্না গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ২৪ জানুয়ারি ২০২২
কক্সবাজারে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি মুন্না গ্রেফতার
কক্সবাজারে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি মুন্না গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে সাইবার অপরাধে অভিযুক্ত মো. মনসুর আলম মুন্না নামে এক পলাতক আাসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। 

চট্টগ্রাম এ কে খান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র‍্যাব- ১৫ এর ল অ্যান্ড মিডিয়া সেলের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

অভিযুক্ত মনসুর আলম মুন্না রামু গর্জনিয়া দক্ষিণ বড়বিল এলাকার আব্দুস সালামের পুত্র। 

Advertisement

উল্লখ্য, গত ২৮ ডিসেম্বর মনসুর আলম মুন্না তার ফেসবুক আইডিতে  হারুনুর রশিদ ও তার স্ত্রীর অন্তরঙ্গ মূহূর্তের ছবি ও কুরুচিপুর্ণ লেখা ফেসবুকে পোস্ট দেয়ায় গত বছরের ৩০ ডিসেম্বর  হারুনুর রশিদ বাদী হয়ে মুন্নাকে প্রধান আাসামি করে কক্সবাজার মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার অপর আসামি আমিনুল হক আমিন পুলিশের হাতে গ্রেফতার হলেও মুন্না এতোদিন পলাতক ছিলেন। 

গ্রেফতার সাইবার অপরাধী মুন্নার বিরুদ্ধে ইয়াবা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!