ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটি খোঁড়া দেখতে গিয়ে এক্সকেভেটরের আঘাতে বৃদ্ধা নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২২
মাটি খোঁড়া দেখতে গিয়ে এক্সকেভেটরের আঘাতে বৃদ্ধা নিহত
বৃদ্ধা মরিয়ম বেগমের লাশের পাশে স্থানীয়দের ভিড়

বগুড়ার শিবগঞ্জে পুকুরের মাটি খোঁড়া দেখতে গিয়ে এক্সকেভেটরের আঘাতে মরিয়ম বেগম নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে ঐ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মুরাইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ঐ গ্রামের শাহাদত প্রামাণিকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম বাগান থেকে সবজি তুলে বাড়ি ফেরার পথে পুকুরের মাটি খোঁড়া দেখছিলেন। একপর্যায়ে চালক মাটি খোঁড়ার এক্সকেভেটর ঘুরাতে যান। ঐ সময় এক্সকেভেটরের আঘাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, মাথায় আঘাত পেয়ে ঐ বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনার পর পরই এক্সকেভেটর ফেলে চালক পালিয়ে যায়। এক্সকেভেটরটি থানা হেফাজতে নেয়া হয়েছে। চালককে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!