শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বগুড়ায় করোনায় নতুন কোনো মৃত্যু না থাকায় মোট মৃত্যু সংখ্যা ৮০৯ জনেই অপরিবর্তিত রয়েছে। মৃতদের এ তালিকার মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৭০১ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়ার একজনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতদের মধ্যে মোট বগুড়ার বাসিন্দা দাঁড়ায় ৭০২ জনে। তবে মৃত্যুর এ তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।
.png)
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৬৪ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। এর মধ্যে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৩, মোহাম্মদ আলী হাসপাতালে ২২, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন চিকিৎসাধীন।