ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বগুড়ায় একজনের মৃত্যুর দিনে শনাক্ত ৯০

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২২
বগুড়ায় একজনের মৃত্যুর দিনে শনাক্ত ৯০
ফাইল ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৬ বছর বয়সী আজিজুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান। আজিজুর বগুড়া সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

একই সময়ে ৩০৯টি নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ১২ শতাংশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

আরো পড়ুন: হজের কাপড়কেই ‘কাফন’ হিসেবে রেখে যান রিয়াজের শ্বশুর

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮০৫ জনে। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯৭ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এ তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ৭৪ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৬ জন। তাদের মধ্যে শজিমেক হাসপাতালে ৪৩, মোহাম্মদ আলী হাসপাতালে ৪৬, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১২ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!