ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ১ ফেব্রুয়ারি ২০২২
বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর
ট্রেনের ধাক্কায় নিহত নারীর লাশ। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনের ধাক্কায় শিল্পী বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম। এর আগে এদিন দুপুরে সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে ঐ দুর্ঘটনা ঘটে।

শিল্পী বেগম সান্তাহার পৌর এলাকার ইয়ার্ড কলোনি এলাকার শাহাবুদ্দিনের মেয়ে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্পী পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। এসময় বগুড়া থেকে আসা একটি মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। শিল্পী স্টেশন এলাকাতেই ঘোরফেরা করতেন। তিনি মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন।

সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, ট্রেনের ধাক্কায় শিল্পী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনা অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে শিল্পী মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!