ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ২৬ জানুয়ারি ২০২২
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে রাজন মিয়া নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার সকালে ওই যুবকের মরদেহটি মেঘনা রেলওয়ের সেতু সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত রাজন উপজেলার কালিকাপ্রসাদ এলাকার আবদুল হাইয়ের ছেলে।

রেলওয়ে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য দুপুরে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে রাজন কোন ট্রেনে কাটা পড়েছে তা কেউ জানাতে পারেনি।  

Advertisement

আরো পড়ুন: আদরের ছলে শিশুর সর্বনাশ, ৫ বছর পর ধরা

নিহত রাজনের মা পহেলা বেগম জানান, তার ছেলের দুইজন স্ত্রী ছিলেন। গত সোমবার প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পর বাড়ি থেকে রাজন নিখোঁজ হন। পরে আজ তার মৃত্যুর খবর পাওয়া যায়।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, পথচারীদের কাছ থেকে খবর পেয়ে মেঘনা সেতু সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঠিক কী কারণে কখন কোনো ট্রেনের নিচে সে কাটা পড়েছে তা কেউ বলতে পারছে না। পরিবার সূত্রে জানা গেছে- দাম্পত্য কলহের কারণে তিনি ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করতে পারেন। উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!