ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না হওয়ায় নববধূর আত্মহত্যা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ২০ জানুয়ারি ২০২২
পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না হওয়ায় নববধূর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় স্বামীর বাড়িতেই আত্মহত্যা করেছে সুজাতা রানী নামের এক নববধূ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান জানান, আজ সকালে গ্রাম পুলিশের মাধ্যেমে খবর পায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামে এক গৃহবধূ স্বামীর বাড়িতে আত্মহত্যা করেছেন, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতেতে ঝুলন্ত মরদেহটি নামানো হয়। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেলে পাঠানো হয়েছে। স্বামীসহ পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

আরো পড়ুন: রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

Advertisement

প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি আরো জানান, পছন্দের ছেলেকে বিয়ে না দেওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। কিশোরীর বাবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাহপুরে। কিশোরীর বাবা-মা আসছে। তারা এলে আরো বিস্তারিত জানা যাবে। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশের পক্ষ থেকে ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে মৃত্যুর কারণ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!