ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

আত্মহত্যার হাত থেকে রক্ষা করবে স্প্রে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:৪১, ১৫ আগস্ট ২০২০
আত্মহত্যার হাত থেকে রক্ষা করবে স্প্রে
আত্মহত্যা থেকে বাঁচাবে স্প্রে

একজন মানুষ বিভিন্ন কারণে অবসাদে ভুগে থাকেন। তবে এই অবসাদ বা ডিপ্রেশন যখন অসহনীয় হয়ে যায় তখনই তারা আত্মহত্যার পথ বেছে নেন। যা কখনোই কাম্য নয়। তবে অবাক করা তথ্য হচ্ছে, এই আত্মহত্যার হাত থেকে আপনাকে রক্ষা করবে এক জাদুকরী স্প্রে!

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যডমিনিস্ট্রেশন আত্মহত্যার চিন্তা দূর করতে ‘স্প্রেভাটো’ নামে নাকের একটি স্প্রে’কে ওষুধ হিসেবে অনুমোদন দিয়েছে। তবে এটি সবার জন্য নয়। অবসাদের সমস্যা কাটাতে অন্য প্রচলিত ওষুধ যাদের কাজ না করে, জনসন অ্যান্ড জনসনের তৈরি এই স্প্রে শুধু তাদের জন্য।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, করোনাকালের এই বন্দী জীবনে নিজেকে সুস্থ রাখার জন্য সমাজ থেকে শারীরিকভাবে দূরে থাকা, ‘নিউ-নর্মাল’ বলে মেনে নিতে কষ্ট হচ্ছে বিশ্ব জুড়েই। কিন্তু কারো কারো কাছে তা অসহনীয় হয়ে উঠছে। মার্কিন প্রশাসনের বিশেষ চিন্তা তাদের নিয়ে, যাদের ডিপ্রেশনের গুরুতর সমস্যা রয়েছে।

Advertisement

এই সংখ্যাটা আমেরিকায় ১ দশমিক ৭ কোটির কাছাকাছি। তাদের ১১ থেকে ১২ শতাংশের মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে। সরকারি অনুমোদন পেয়ে যাওয়ায় এই ধরনের মানুষের জন্য ওষুধটি খুব শিগগিরই বাজারে আনার পথ খুলে গেল বলে জানিয়েছে এর নির্মাতা সংস্থা। গত ২০১৯-এর মার্চের পর থেকে এ পর্যন্ত ৬০০০ মানুষের ওপর এটি পরীক্ষা করে দেখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!