ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বগুড়ায় নারীসহ করোনায় প্রাণ গেল দুইজনের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ২ ফেব্রুয়ারি ২০২২
বগুড়ায় নারীসহ করোনায় প্রাণ গেল দুইজনের
ফাইল ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলেন- বগুড়া ধুনট উপজেলার বাসিন্দা ৭৫ বছর বয়সী লতিফুন বেওয়া ও দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা ৪১ বছর বয়সী রুবেল।

একই সময়ে ৩৮৫টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১৯ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ।

Advertisement

বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: নড়াইলে মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি হচ্ছে ১১ বীরনিবাস

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন দুইজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮০৪ জনে। এরমধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯৬ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৮৭ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৬ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৪২, মোহাম্মদ আলী হাসপাতালে ৪৪, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন।

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া গতকালের (মঙ্গলবার) তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৭৫টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৮৮ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫ শতাংশ। একই সময়ে আরাফাত রহমান নামে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। আরাফাত বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে বগুড়ার সদর উপজেলার বাসিন্দা ছিল। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!