[ দেশজুড়ে ]
বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় ২০ বছর বয়সী সুজন নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুজন বগুড়া ধুনট উপজেলার গোসাইবাড়ী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হবি সরকার।
আরো পড়ুন: পিরোজপুরে ছাত্রদল নেতাদের পদ-বাণিজ্য
.png)
এর আগে ঐদিন রাত ১১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় পায়ে হেঁটে মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করান বলে নিশ্চিত করেন বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান।
জানতে চাইলে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুজনকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!