[ দেশজুড়ে ]
ট্রাকের চাকায় প্রাণ গেল বাসের হেলপারের
নিহত হেলপার শহীদুল ইসলাম
যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে বারইয়ারহাট আসছিল চয়েজ পরিবহনের একটি বাস। হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সড়কের পাশে দাঁড় করিয়ে বাসটি মেরামত করছিলেন চালক ও সহকারী।
ঐ সময় পেছন থেকে একটি ট্রাক এসে বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় হেলপার।
শুক্রবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারো আউলিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
.png)
নিহত শহীদুল ইসলাম চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগরের জহুরুল হকের ছেলে।
চয়েস পরিবহনের লাইন পরিচালক আবু নাসের পিন্টু জানান, ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!