[ দেশজুড়ে ]
চট্টগ্রামে উড়োজাহাজের চাকায় মিলল ৪৬ সোনার বার
উড়োজাহাজের এই পরিত্যক্ত চাকার মধ্যেই লুকানো ছিল সোনার বারগুলো
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্যারেজ থেকে ৪৬টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ ও এনএসআই। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিমানবন্দরে গাউন এরিয়া (গ্যারেজ) থেকে উড়োজাহাজের পরিত্যক্ত চাকার ভেতরে লুকানো ছিল এই বারগুলো।
শাহ আমানত বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বিমানবন্দরে গাউন এরিয়ায় অভিযান চালিয়ে সোনার বারগুলো জব্দ করা হয়। এগুলোর ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান বশির আহমেদ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!