[ দেশজুড়ে ]
টেলিভিশনের নিচে মিলল ৪০ লাখ টাকার সোনার বার
৬টি সোনার বারসহ আটককৃত শারমিন আক্তার চায়না
ভারতে পাচারকালে স্বর্ণের ছয়টি বারসহ শারমিন আক্তার চায়না নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন হরিহরনগর গ্রামের জেলেপাড়া থেকে তাকে আটক করা হয়।
জীবননগর থানার এসআই কেরামত আলী বলেন, সোনার বার ভারতে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় হরিহরনগর গ্রামের জেলেপাড়ার আব্দুল হান্নানের বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় টেলিভিশনের নিচে বিশেষ উপায়ে লুকানো অবস্থায় স্বর্ণ সাদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়। সেই সঙ্গে আব্দুল হান্নানের স্ত্রী শারমিন আক্তারকে আটক করা হয়।
জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, বুধবার রাতে ভারতে পাচারকালে ছয়টি সোনার বারসহ এক নারীকে আটক করা হয়েছে। রাতেই ওই নারী, তার স্বামী ও মেয়েসহ অজ্ঞাত আরও ২-৩ জনের নামে স্বর্ণ চোরাচালান আইনে একটি মামলা করা হয়েছে। উদ্ধার করা সোনার আনুমানিক দাম ৪০ লাখ টাকা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!