[ শিক্ষা ]
রাবি ক্যাম্পাসে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর
নিহত মাহবুব হাবিব হিমেল। ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাকচাপায় মাহবুব হাবিব হিমেল নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরো দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী বলে জানা গেছে।
দুর্ঘটনার পরে সেখানে থাকা ট্রাকগুলোতে আগুন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
.png)
এ বিষয়ে রাবির প্রক্টর লিয়াকত আলী গণমাধ্যমকে বলেন, ‘আমি জানতে পেরেছি হবিবুর হলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্র মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই তা কাম্য নই। কেন এমনটা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে এর জন্য কড়াকড়ি নির্দেশনা জারি করবে প্রশাসন।’
ডেইলি-বাংলাদেশ/এমকে/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!