ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-ছেলের 

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ৪ ফেব্রুয়ারি ২০২২
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-ছেলের 
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ইনতাজ আলী ও তার ছেলে ফিরোজ মিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউপির গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির মধ্যে গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম মণ্ডলের ছেলে কৃষক ইনতাজের সেচপাম্পের তার ছিঁড়ে যায়। দুপুরে ইনতাজের ছেলে ফিরোজ ছেঁড়া তার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে বাবা ইনতাজ ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই বাবা এবং হাসপাতালে নেয়ার পথে ছেলের মৃত্যু হয়।

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সেচপাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বাবা- ছেলের মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!