ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে কোদাল দিয়ে কুপিয়ে ছোট ভাইকে হত্যা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৩, ৫ জানুয়ারি ২০২২
জামালপুরে কোদাল দিয়ে কুপিয়ে ছোট ভাইকে হত্যা
ফাইল ছবি

জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মকবুল হোসেন খুন হয়েছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন: খেলার ছলে লাশ হলো ছোট্ট আনাস

Advertisement

জানা যায়, বাড়ির উঠানের জমির আইল নিয়ে তর্কের জেরে বড় ভাই জামাল উদ্দিন কোদাল দিয়ে মকবুলের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামি পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!