ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে চাঞ্চল্যকর ফারিয়াব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ৫ জানুয়ারি ২০২২
হবিগঞ্জে চাঞ্চল্যকর ফারিয়াব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার 
চাঞ্চল্যকর ফারিয়াব হত্যা মামলার প্রধান আসামি খালেদ আখঞ্জী গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে চাঞ্চল্যকর ফারিয়াব হত্যা মামলার প্রধান আসামি খালেদ আখঞ্জীকে গ্রেফতার করেছে পুলিশ।  

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বাহুবল মডেল থানার এস আই নাজমুল এর নেতৃত্বে ও কুলাউড়া থানা পুলিশের সহযোগীতায় কুলাউরা উপজেলার কর্মদা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

উপজেলার চক-সুখচর গ্রামের মৃত ফজলুল হক আখঞ্জীর পুত্র খালেদ আখঞ্জী ও তার ছোট ভাই মুন্না আখঞ্জীর মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ২৩ ডিসেম্বর সকালে মুন্না আখঞ্জীর পুত্র মেহেরাব আল হক ফারিয়াবের স্ত্রীর সঙ্গে চাচা খালেদ আখঞ্জীর ঝগড়াঝাটি হয়। 

Advertisement

আরো পড়ুন >>> বাংলাদেশ বন্দনায় মাতোয়ারা ভারত

ওইদিন রাত প্রায় ৮ টার দিকে ওই ঘটনাকে কেন্দ্র করে মুন্না আখঞ্জীর ছেলে মেহেরাব আল হক ফারিয়াবকে (২৫)  চাচা খালেদ আখঞ্জী (৫৮) দাঁড়ালো ছুরি দিয়ে আঘাত করলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।  

এ সময় পরিবার ও আশপাশের লোকজন মেহেরাবকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারহানা খানম মেহেরাব আল হক ফারিয়াবকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান খান বলেন, ফারিয়াব এর খুনি খালেদকে আমরা গ্রেফতার করে নিয়ে এসেছি। তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!