ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ৩ ফেব্রুয়ারি ২০২২
চাঁদপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের
আহাজারি করছেন নিহতদের স্বজনরা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুরহাট-মতলব সড়কের বড়দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মতলব ঘনিয়ার পাড় এলাকার চালক জসিম উদ্দিন মোল্লা, চাঁদপুর শহরের পুরাণ বাজারের হানিফ বেপারী, নতুন বাজার এলাকার নুপুর ও অজ্ঞতানামা এক বৃদ্ধা।

প্রত্যক্ষদর্শী ও মতলব দক্ষিণ থানা পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশা চাঁদপুর থেকে যাত্রী নিয়ে মতলবের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মতলব উত্তর উপজেলার ঘনিয়ার পাড় এলাকার জালাল উদ্দিন মোল্লার ছেলে সিএনজিচালক জসিম উদ্দিন মোল্লা মারা যান। বাকি সিএনজিতে থাকা অপর পাঁচ যাত্রীর মধ্যে চাঁদপুর সদর হাসপাতালে মারা যান চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী, নতুন বাজার এলাকার আজিম জামানের মেয়ে নুপুর এবং ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনাম বৃদ্ধা। 

Advertisement

আরো পড়ুন: উখিয়ায় সাতটি সোনার বারসহ রোহিঙ্গা আটক

দুর্ঘটনায় নিহত হানিফ বেপারীর স্ত্রী জান্নাত আক্তার পপি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও আহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ঘটনাস্থল থেকে নিহত চালকের মরদেহ, মাইক্রোবাস ও সিএনজি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!