ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্বাচনী সহিংসতায় শিশু নিহতের ঘটনায় মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২২
নির্বাচনী সহিংসতায় শিশু নিহতের ঘটনায় মামলা
ইনসেটে শিশু তাসিব

চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় শিশু তাসিব নিহতের ঘটনায় মামলা হয়েছে। বুধবার বিকেলে সাতকানিয়া থানায় মামলাটি করেন তার বাবা জসিম উদ্দিন। এতে অজ্ঞাত পরিচয়ে ৭০-৮০ জনকে আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুজন কুমার দে বলেন, অজ্ঞাত ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত শিশুর বাবা। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সোমবার ইউপি নির্বাচন চলাকালে নলুয়া ইউনিয়নের মরফলা বোর্ড অফিস কেন্দ্র এলাকায় একদল সন্ত্রাসীর হাতে নির্মমভাবে খুন হয় তাসিব। সে একই এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো।

Advertisement

জানা যায়, ভোট চলাকালে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটায় একদল সন্ত্রাসী। ওই সময় ভোটার ও কেন্দ্রের বাইরে জড়ো হওয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোট দেখতে গিয়ে কেন্দ্রের বাইরে ছিল শিশু তাসিব। অন্যদের সঙ্গে তাসিবও দৌড়ে চলে যাচ্ছিল। কিন্তু একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় সে। তখন সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!