এর আগে, বুধবার ভোরে উপজেলার খাগরিয়া মোহাম্মদ খালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- খাগরিয়া মোহাম্মদ খালী গ্রামের ৫০ বছর বয়সী মো. জামাল উদ্দিন এবং তার দুই সহযোগী ৩২ বছরের ইয়াছমিন আক্তার ও মো. লোকমান।
.png)
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি ভোটকেন্দ্রে ব্যাপক নাশকতা চালায় দুর্বৃত্তরা। এ সময় ১১ বছর বয়সী এক কিশোরসহ দুজন নিহত হন। এরপর থেকে ছায়াতদন্তে নামে র্যাব।
তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়ায় নাশকতার সঙ্গে জড়িতদের ধরতে ওই এলাকায় ব্যাপক গোয়েন্দা নজরদারি করে র্যাব। একপর্যায়ে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে বুধবার রাত ৩টার দিকে অস্ত্রসহ মো. জামাল উদ্দিনকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে ইয়াসমিন ও লোকমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও ১৩ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে।
র্যাবের এ কর্মকর্তা আরো বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র কেনাবেচা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত জামাল। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ১৪টিরও বেশি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।