সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার মৌলভী বাজার মাস্টার জহিরের বাড়ির জহির উদ্দীনের ছেলে ফোরকান উদ্দীন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মাদক মামলায় ফোরকান উদ্দীনকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত। অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি পলাতক রয়েছেন।
.png)
আরো পড়ুন: কুপ্রস্তাব দেওয়ায় যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে দিলেন গৃহবধূ
২০১৮ সালের ১২ ডিসেম্বর স্টেশন রোড থেকে এক হাজার ৫শ’ ইয়াবাসহ ফোরকান উদ্দীনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ওই ঘটনায় অধিদফতরের চাদগাঁও অঞ্চলের তৎকালীন উপ-অঞ্চল পরিদর্শক লোকাশীষ চাকমা কোতোয়ালি থানায় মামলা করেন।
এর আগে, ২ ফেব্রুয়ারি সাতকানিয়ায় একটি মাদরাসার নারী শিক্ষককে ধর্ষণের দায়ে অধ্যক্ষের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জামিউল হায়দার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মাওলানা নিজাম উদ্দিন সাতকানিয়ার উত্তর ডেমশা এলাকার উম্মুল কুরা দাখিল মাদরাসার অধ্যক্ষ। মামলার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।