ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২২
খুলনায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন
আদালতের আদেশ: প্রতীকী ছবি

খুলনায় মাদক মামলায় নাসিমা আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদাল‌তের বিচারক মো. আশরাফ উ‌দ্দিন এ রায় ঘোষণা ক‌রেন। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

অপর‌দি‌কে একই আই‌নের অন্য ধারায় তা‌কে তিন বছ‌রের সশ্রম কারাদণ্ডসহ এক হাজার টাকা জ‌রিমানা ও অনাদা‌য়ে আরো এক মা‌সের বিনাশ্রম দেওয়া হ‌য়ে‌ছে।

Advertisement

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, ২০১৫ সা‌লের ৮ সেপ্টেম্বর সকাল দশটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে দা‌কোপ থানাধীন চালনা বাজারের এক‌টি বা‌ড়ি‌তে অভিযান চালায়। ওই বা‌ড়ির দ্বিতীয় তলার ব‌সিন্দা না‌সিমা আক্তা‌রের ঘর তল্লাশি ক‌রে তারা ৩০ গ্রাম হে‌রোইন ও ২৪ বোতল ফে‌নসি‌ডিল উদ্ধার ক‌রেন।

এ ব‌্যাপা‌রে ওই দিন মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদর দ‌ক্ষিণ সা‌র্কেলের প‌রিদর্শক হাওলাদার ‌মো. সিরাজুল ইসলাম বাদী হ‌য়ে না‌সিমা‌কে আসা‌মি ক‌রে মাদক আই‌নে মামলা ক‌রেন। একই বছ‌রের ১৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা প‌রিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম তা‌কে আসা‌মি ক‌রে আদাল‌তে অভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!