ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ১৭ জানুয়ারি ২০২২
টাঙ্গাইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন
আদালতের আদেশ: প্রতীকী ছবি

টাঙ্গাইলে ফেনসিডিল পাচারের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক তানবীর আহমেদ।

দণ্ডিতরা হলেন, পটুয়াখালি জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ সিকদারের ছেলে মো. দুলাল এবং একই উপজেলার দুমকি সাতানি গ্রামের মান্নান হাওলাদারের ছেলে রিপন।

Advertisement

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান জানান, ২০১৩ সালের ১ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল টাঙ্গাইল শহর বাইপাস সড়কের কান্দিলা এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে।

এ সময় ঐ মাইক্রোবাসের দুই আরোহীর কাছ থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য অধিদফতরের পরিদর্শক শাহীনুল কবির বাদী হয়ে দণ্ডিত দুইজনের বিরুদ্ধে মামলা করেন। পরে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার নয়জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষী শেষে আদালত এ রায় ঘোষণা করে।

দণ্ডিত মো. দুলাল জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর অপর আসামি রিপনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!