যশোরের চৌগাছা থানার হুদাপাড়ার জুয়েল রানা ও কারিগরপাড়ার জহুরুল ইসলামকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে তারা দুজন পলাতক আছে।
এ ছাড়া যশোরের কোতোয়ালি থানার খোজারহাট দক্ষিণপাড়ার কার্তিক দেবনাথকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় কার্তিক দেবনাথ আদালতে উপস্থিত ছিলেন।
.png)
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ নভেম্বর সকালে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় ইঞ্জিনচালিত করিমন গাড়িতে থাকা জুয়েল রানা ও জহুরুলের কাছ থেকে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দুজনের নামে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। তারা মাদক নিয়ে যশোর থেকে নড়াইলের দিকে আসছিল।
অন্য মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১১ অক্টোবর যশোর-নড়াইল মহাসড়কের আবাদ নামক স্থানে চেকপোস্ট বসিয়ে মোবাইল ডিউটি করার সময় যশোর দিক থেকে আসা আলম সাধু থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালকের সিটের নিচে টুল বাক্সের ভেতর থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং কার্তিক দেবনাথকে গ্রেফতার করে।
কার্তিক মাদক নিয়ে যশোর থেকে নড়াইলের দিকে আসছিল। এ ঘটনায় তার নামে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। দীর্ঘদিন পর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আলাদা দুটি মাদক মামলার এ রায় ঘোষণা করেন।