ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫২, ৯ জানুয়ারি ২০২২
খুলনায় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন
আদালতের আদেশ: প্রতীকী ছবি

খুলনায় মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর জেলার বাগআচড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে সুজন কবীর ও একই এলাকার মো. আনসার আলীর ছেলে আজিজুল ইসলাম। তারা পালাতক রয়েছেন।

Advertisement

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২১ মে রাতে খানজাহান আলী থানার সিটি টোল প্লাজার সামনে দিয়ে দ্রুতগতির একটি গাড়ি চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ সেটিকে থামায়। এ সময় তাদের আচরণ সন্দেহজনক হলে গাড়ি তল্লাশি করা হয়। 

পরে গাড়ির ইঞ্জিনের পাশে বিশেষভাবে তৈরি বাক্স থেকে ২৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঐ দিন রাতে টিএসআই মো. খায়রুজ্জামান বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা করেন। একই বছরের ১৭ আগস্ট এসআই বিপ্লব কান্তি দাস ঐ দুই জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দেন। আদালতে সাতজন সাক্ষ্য দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!