ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ৭ ডিসেম্বর ২০২১
খুলনায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন
ফাইল ছবি

খুলনায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।

দণ্ডিতরা হলেন- যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও একই এলাকার আব্দুল খালেকের ছেলে শাহাব উদ্দিন।

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী সাব্বির আহমেদ জানান, দীর্ঘ শুনানি শেষে জাহাঙ্গীর ও শাহাবকে এ রায় দেয় আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সা‌লের ১৩ মার্চ বি‌কেল খুলনা থানা হেলাতলা মো‌ড় চেক‌পোস্ট দেহ তল্লা‌শি ক‌রে শাহাঙ্গী‌রের নিকট থে‌কে ১০ গ্রাম ও শাহাব উদ্দিনের কাছ থে‌কে ১০০ গ্রাম হে‌রোইন উদ্ধার করা হয়। পু‌লিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন,  শহীদ না‌মের এক ব্যক্তির নিকট হেরোইন পৌঁছে দি‌তে য‌শোর থে‌কে খুলনায় এসে ছিলেন তারা। প‌রে  শহীদ‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ। একই এ ঘটনায় খুলনা থানার পিএসআই  আমিরুল ইসলাম বাদী হ‌য়ে মামলা করেন। গত ১ ন‌ভেম্বর তিনজনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়।  আসামি শহীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ কর‌তে না পারায় তাকে  খালাস দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!