কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে একরাম হোসেন এবং একই উপজেলার জয়রামপুর গ্রামের ইয়ার বকসের ছেলে ইমদাদুল। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১১ সালের ৩০ ডিসেম্বর রাত ৮টার দিকে দৌলতপুর উপজেলের মানিকদিয়া ও সাদিপুর গ্রামের মাঝামাঝি এলাকায় ডিএসবি ইট ভাটার পাশে মাদক বিরোধী অভিযানে তিনটি ফেনসিডিলের বস্তা উদ্ধার করে। বস্তায় থাকা ৩০০ বোতল ফেনসিডিলসহ আসামি একরাম হোসেনকে গ্রেফতার করে কুষ্টিয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা। এসময় আসামি ইমদাদুল পালিয়ে যায়। পরে তাকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা হয়।
.png)
দায়ের করা মামলাটি তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০১২ সালের ৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ১০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি একরামকে ৫ বছর ও ইমদাদুলকে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে একরামকে ৫ হাজার ও ইমদাদুলকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস ও দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।