ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় মাদক মামলায় যুবকের ১০ বছর জেল

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৩, ৮ ডিসেম্বর ২০২১
খুলনায় মাদক মামলায় যুবকের ১০ বছর জেল
মহানগর দায়রা জজ আদালত, খুলনা-ফাইল ফটো

খুলনায় মাদক মামলায় মোহাম্মদ কামরুল হাসান সানা নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত আসামি কয়রা উপজেলার খেওনা গ্রামের জিয়াদ আলী সানার ছেলে।

বুধবার দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ।

২০১০ সালের ১৫ মার্চ খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা নিরালা আবাসিক এলাকার এসএম সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির নিচতলায় থাকতেন কামরুল হাসান সানা। সেখানে থে‌কে তিনি খুলনায় ‌ফে‌নসি‌ডি‌লের ব্যবসা করতেন। এ সময় শয়ন ক‌ক্ষের খাটের নিচ থেকে একটি বস্তার ভেতর থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 
ঐদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর খুলনা সদর দপ্তরের পরিদর্শক রবিউল ইসলাম বাদী হয়ে থানায় মাদক আইনে একটি মামলা করেন। একই বছরের ১৩ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সদর দফতরের তত্ত্বাবধায়ক রাজিউর রহমান কামরুল হাসানকে আসামি করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!