ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ১০ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০২২
গাজীপুরে ১০ ডাকাত গ্রেফতার
গাজীপুরে ১০ ডাকাত গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মেট্টোপলিটন পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ ডাকাতকে গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা ও মোবাইল সেট উদ্ধার করেছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান এ তথ্য জানান।

গ্রেফতার ডাকাকতরা হলেন রিমন, নব খগেন্দ্র নাথ রায়, আহাম্মেদ আলী, সজিব হোসেন রাজা, জাহাঙ্গীর, রনি, হৃদয়, মেহেদী হাসান মিরাজ, সাব্বির হোসেন ও খন্দকার ওরফে শাওন।

পুলিশ কর্মকর্তা জাকির হাসান জানান, গত ২৩ ফেব্রুয়ারি নেত্রকোনা শশাংক কুমার সরকার রন্টু বন্ধুসহ ব্যক্তিগত প্রাইভেটকারে করে নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ৩ টার দিকে গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোপলোন গার্মেন্টেসের সামনে পৌছলে সামনে থাকা দুইটি ট্রাকের কারণে প্রাইভেটকারের গতি কমান।

Advertisement

এ সময় মহাসড়কের দু’পাশ থেকে ১৩-১৪ জন ডাকাত দেশীয় অস্ত্রসহ তাহাদের প্রাইভেটকার ঘিরে ফেলে। পরে তাদের প্রাইভেটকার থেকে বের করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭৭ হাজার ৬০০ টাকা, বিভিন্ন ব্রান্ডের ছয়টি মোবাইল ফোন এবং একটি স্বর্ণের আংটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরদিন এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার মামলা হয়।

পরে টঙ্গী পূর্ব থানার পুলিশ সিসি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ওই ১০ ডাকাতকে গ্রেফতার এবং লুণ্ঠিত তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।

তিনি আরো জানান, গ্রেফতার ডাকাতদের নামে বিভিন্ন থানায় অস্ত্র, নারী নির্যাতন, ডাকাতির প্রস্তুতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। ডাকাতরা বিভিন্ন সময় ঢাকা-ময়মনসিংহ রোডে গাড়ি আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছিল। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!