ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে আমেরিকান মেডিকেল সেন্টার উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২
গাজীপুরে আমেরিকান মেডিকেল সেন্টার উদ্বোধন
গাজীপুরে আমেরিকান মেডিকেল সেন্টার উদ্বোধন

গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা সিটি বাইপাসের বসুরা এলাকায় উদ্বোধন করা হয়েছো আমেরিকান মেডিকেল সেন্টার নামের একটি চিকিৎসা কেন্দ্র।

রোববার বিকালে হাসপাতাল চত্বরে এর উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলাম।

মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের নির্বাহী পরিচালক সৈয়দ জাকারিয়া, শিল্পপতি মিয়া হোসেন, আব্দুল জলিল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Advertisement

২০ শয্যার প্যাথলজি সুবিধা সম্বলিত মেডিকেল সেন্টারটিতে প্রসূতি ও শিশুরোগসহ অন্যান্য রোগের বিশেষায়িত সেবা প্রদান করা হবে। দেশের খ্যাতিমান চিকিৎসকরা এখানকার রোগীদের নিয়মিত পরামর্শ দেবেন। এখানে অসহায় ও সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। 
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!