ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে জাহাজডুবি, ৭ নাবিক নিখোঁজ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬, ১৯ মার্চ ২০২২
চট্টগ্রামে জাহাজডুবি, ৭ নাবিক নিখোঁজ
ফাইল ছবি

চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজের ধাক্কায় এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন সাত নাবিক।

শনিবার ভোরে বন্দরের বহির্নোঙরে পারকি বিচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, ভোর ৪টার দিকে পারকি বিচ সংলগ্ন এলাকায় ১৩ জন নাবিক নিয়ে জাহাজটি ডুবে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে আমরা পাঁচজনকে উদ্ধার করি। এছাড়া ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন অন্য একটি জাহাজে উঠেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় নিখোঁজ সাতজনের অবস্থান এখনো শনাক্ত করা যায়নি।

Advertisement

বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নবি আলম বলেন, জাহাজটি আবুল খায়ের গ্রুপের। জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বন্দরের বহির্নোঙর থেকে মালামাল লোড করে সি-বিচ এলাকার দিকে যাওয়ার পথে জাহাজটি ডুবে যায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ বলেন, জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!