সড়ক ও জনপথ অধিদফতরের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় স্টিল ফুটওভার ব্রিজের নির্মাণকাজ চলছে। নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ সময় জরুরি যাতায়াতকারীদের চট্টগ্রাম পোর্ট এক্সেস রোড ও বায়েজিদ লিংক রোড ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। তাছাড়া সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
.png)