ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভ্যানে ট্রাকচাপা, প্রাণ গেল মা-মেয়ের

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২
ভ্যানে ট্রাকচাপা, প্রাণ গেল মা-মেয়ের
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা

মাদারীপুরের শিবচর উপজেলার ডঙ্গী যাদুয়ারচর এলাকায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের হারুন ফরাজীর স্ত্রী ৩৫ বছর বয়সী জিয়াসমিন বেগম ও তার মেয়ে সাত বছরের মাহফুজা আক্তার।

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, সকাল ১০টার দিকে ভ্যানে করে শিবচর শহরের দিকে আসছিলেন মা-মেয়ে। যাদুয়ারচর এলাকায় পৌঁছালে তাদের ভ্যানটিকে চাপা দেয় মাদারীপুরগামী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই শিশু মাহফুজা মারা যায়। গুরুতর আহত অবস্থায় জিয়াসমিনসহ ভ্যানচালক ও আরেক যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জিয়াসমিনকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

ওসি আরো জানান, ভ্যানচাপা দিয়ে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করলেও ট্রাকটি আটক করা যায়নি। তবে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম। খুব দ্রুত ট্রাক ও চালককে আটক করা হবে। নিহতের পরিবার থানায় মামলা দিলে আমলে নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!