[ দেশজুড়ে ]
সড়কের কাজ করার সময় ট্রাকচাপায় প্রাণ গেল ২ শ্রমিকের
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীর দাগনভূঞা উপজেলায় সড়কের কাজ করার সময় ট্রাকচাপায় দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম জানান, রোববার রাতে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই-এর শ্রমিকরা ফেনী-নোয়াখালী সড়কে ডিভাইডারের কাজ করছিলেন। এ সময় দাগনভূঞা থেকে ফেনীমুখী একটি ট্রাক হঠাৎ ওই দুই শ্রমিককে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!