[ দেশজুড়ে ]
ট্রলির ধাক্কায় সড়কে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ
দুর্ঘটনা কবলিত ট্রলি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির ধাক্কায় সুমন হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সোনামসজিদ-কানসাট মহাসড়কের খড়কপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩৫ বছর বয়সী সুমন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।
নিহতের বড় ভাই নুরুল ইসলামের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী যোবায়ের হোসেন জানান, সকালে কানসাট থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন সুমন। সোনামসজিদ-কানসাট মহাসড়কের খড়কপুর এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ওসি আরো জানান, এ ঘটনায় স্থানীয়রা ট্রলিটি আটক করে পুলিশে দিয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!