ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে সড়কে ঝরল স্কুলছাত্রের প্রাণ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ৬ মার্চ ২০২২
বৃদ্ধকে বাঁচাতে গিয়ে সড়কে ঝরল স্কুলছাত্রের প্রাণ
নিহত মেহেদী হাসান

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদী হাসান নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা-মাহমুদপুর সড়কের ঝাড়কাটা বাজার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১৭ বছর বয়সী মেহেদী ঝাড়কাটা বাজার এলাকার তোতা চৌধুরীর ছেলে ও ঝাড়কাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহত ৭০ বছরের বাদশা পাশের এলাকা মোমেনাবাদ গ্রামের কুব্বাত আলীর ছেলে।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাদারগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী জানান, সকালে উপজেলার বালিজুড়ি বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন মেহেদী। ঝারকাটা ব্রিজে পৌঁছালে বিপরীত থেকে আসা বৃদ্ধ কুব্বাত আলীকে বাঁচাতে হার্ডব্রেক করেন তিনি। এ সময় বিজ্রের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান মেহেদী। এতে গুরুতর আহত হন কুব্বাত আলীও। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মেহেদীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধ কুব্বাত আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!