ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জামালপুরে মুখ থেঁতলে দেয়া তরুণীর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২২
জামালপুরে মুখ থেঁতলে দেয়া তরুণীর লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মেলান্দহ উপজেলায় পরিত্যক্ত একটি ইটভাটা থেকে মৌসুমি আক্তার নার্গিস নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছেন মেলান্দহ থানা-পুলিশ।

নিহত মৌসুমি আক্তার নার্গিস লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী এলাকার জাকির হোসেনের মেয়ে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার দাউদপুর এলাকার জামালপুর-ইসলামপুর সড়কের পাশের একটি পরিত্যক্ত ইটভাটার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন সড়কের পাশের ওই ইটভাটার মাঠে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা বিষয়টি থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারসহ ঘটনাস্থল থেকে রিকশার লোহার এক্সেলের অংশ উদ্ধার করা হয়। 

মেলান্দহ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, নিহত তরুণীর মাথা থেঁতলে দেয়া হয়েছে। মুখেও আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ওই তরুণীকে অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!