ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক দুই

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ২২ ডিসেম্বর ২০২১
জামালপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক দুই
ফাইল ছবি

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আক্কাস আলী ফকির (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউপির দমদমা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটকরা হলেন মতিউর রহমান (৪৫) ও তার স্ত্রী আসমা বেগম (৪০)।

Advertisement

জানা যায়, বৃদ্ধ আক্কাস আলী ফকির তার বসতভিটায় সুপারি গাছ রোপণ করেন। বুধবার সকালে প্রতিপক্ষ মতিউর রহমান সুপারি গাছ জোরপূর্বক কেটে নিতে চাইলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্কাস আলী ফকির মারা যান।

সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। স্থানীয় জনতা মতিউর রহমান ও তার স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!