ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে সড়কে ঝরল তিন প্রাণ 

যশোর প্রতিনিধি   
প্রকাশিত: ১৬:১০, ২০ মার্চ ২০২২
যশোরে সড়কে ঝরল তিন প্রাণ 
সড়কে দুর্ঘটনায় মৃত্যু-প্রতীকী ছবি

যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে দুইটি দুর্ঘটনায় তারা নিহত হন।

নিহতরা হলেন বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রণজিৎ সরকার (৬৫), সদর উপজেলার ঘুনি গ্রামের সাইফুর রহমান (৬০) ও একই গ্রামের মনজেল মজুমদার (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে যশোর-মাগুরা সড়কের খাজুরা ভাটারামতলায় রাস্তা পার হওয়ার সময় মাগুরামুখী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন রণজিৎ সরকার। পরে স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

অপরদিকে সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলায় চাইনা প্রকল্পের সামনে একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী সাইফুর ও মনজেল গুরুতর আহত হন। তাদের যশোর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন তাদের মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুরের ভাইপো আসাদুজ্জামান বলেন, আহত হওয়ার পর আমরা তাদের হাসপাতালে আনি। সেখানে ভর্তির কিছুক্ষণ পর তারা মারা যান।

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর শুনেছি। লাশগুলো ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসাপাতালের মর্গে রাখা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!