[ দেশজুড়ে ]
ফরিদপুরে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফাইল ছবি
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার বিকেলে ও রাতে এসব দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, রাত ৮টার দিকে মেহেরপুর থেকে চট্টগ্রামগামী জে আর পরিবহনের একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় দুই পথচারীকে চাপা দেয়। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে, বিকেলে মধুখালী উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় মাগুরাগামী ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় নাসির সরদার নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তিনি ঐ উপজেলার দামোদরদী গ্রামের কিবরিয়া সরদারের ছেলে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!