গ্রেফতাররা হলেন- ফরিদপুর শহরতলীর মামুদপুর এলাকার গোলাম মোস্তফা এবং তার স্ত্রী শ্যামলী রোকসানা।
প্রেস ব্রিফিয়ের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম প্রমুখ ।
.png)
জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কোতয়ালী থানার মামুদপুরে গোলাম মোস্তফার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, লোহার তৈরি দেশীয় ওয়ান শুটার গান, দুটি স্টিলের ছোরা, দুটি তলোয়ার ও একটি রামদা উদ্ধার করা হয়। তিনি বলেন, এই অভিযানে ৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আরো পড়ুন: মামলা তুলে না নিলে ‘ছাতু বাহিনী’র প্রাণনাশের হুমকি
গোয়েন্দা পুলিশের ওসি রাকিবুল ইসলাম জানান, মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে, তার স্ত্রী ও একই এলাকার রিপন মিয়ার সঙ্গে মিলে মাদকের ব্যবসা করেন। পরে রিপন মিয়াকে আটক করতে গেলে তিনি পালিয়ে যান। এ সময় তার বাড়িতে থাকা মাদকের টাকা উদ্ধার করা হয়।
ওসি রাকিবুল ইসলাম বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে। দুপুরে তাদেরকে ফরিদপুরের আদালতে নেয়া হয়েছে।