ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় ডাকাতির প্রস্তুতি, গাড়ি-অস্ত্রসহ আটক ৩ 

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২২
পাবনায় ডাকাতির প্রস্তুতি, গাড়ি-অস্ত্রসহ আটক ৩ 
ডাকাতির প্রস্তুতির সময় আটককৃতরা

পাবনার সাঁথিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত ১টি মাইক্রোবাস আটক করে। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার মহিষাকোলা ভাঙ্গা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে সাঁথিয়া থানায় অতিরিক্ত পুলিশ সুপার (সাঁথিয়া-বেড়া সার্কেল) কল্লোল কুমার দত্ত প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন-পাবনা সদর উপজেলার নুরপুর গ্রামের ইয়াকুবের ছেলে ডাকাত সর্দার আমিনুল ইসলাম, আজাদ মন্ডলের ছেলে শাকিল, অপরজন শহরের কাচারিপাড়া সিরাজুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম। আটককৃত আমিনুল ইসলামের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ ৮টি মামলা রয়েছে।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) কল্লোল কুমার জানান, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে টহলরত অবস্থায় ছিল পুলিশ। গোপন সূত্রে পুলিশ জানতে পারে ঢাকা-পাবনা মহাসড়কে ডাকাতির উদ্দেশে একটি মাইক্রোবাস অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এবং ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে অভিযান চালান।

ভোর সাড়ে ৪টার দিকে কাশীনাথপুরের দিক থেকে আসা সন্দেভাজন ১টি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে তারা দ্রুত গতিতে বগুড়া অভিমুখে চলে যায়। পুলিশ সদস্যরা দ্রুত আরেকটি ভ্রাম্যমাণ টহল টিমকে জানায়।

অপর টিমটি সাঁথিয়ার মহিষাকোলা ভাঙ্গা ব্রিজের কাছে মাইক্রোবাসটিকে থামাতে সক্ষম হয়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে পুলিশ  আটক করতে পারলেও দুইজন পালিয়ে যায়। পরে গাড়ি থেকে ১টি হাসুয়া, ১টি বড় ছুরি, ৩টি গ্রিল কাটার উদ্ধার করে পুলিশ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!