ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাত সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০২০
ডাকাত সন্দেহে গণপিটুনি, যুবক নিহত
প্রতীকী ছবি

বাগেরহাটের কচুয়ার বারুইখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার ভোরে কচুয়া উপজেলার বারইখালী গ্রামের সোমেদ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদের ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন স্থানীয় দুই যুবক।

Advertisement

আহতরা হলেন- আব্দুল কাদের হাওলাদারের ছেলে মোহিত হাওলাদার ও মহাসিন হাওলাদার।

নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

কচুয়া থানার ওসি (তদন্ত) সর্দার ইকবাল হোসেন জানান, ভোরে কয়েকজন ডাকাত উপজেলার বারইখালী গ্রামের সোমেদ হাওলাদারের বাড়িতে প্রবেশ করে। পরে ঘরের সবাইকে জিম্মি করে ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা। এ সময় ওই বাড়ির লোকজন চিৎকার করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ডাকাত দলকে ধাওয়া করে একজনকে আটক করে। এরপর ক্ষুদ্ধ গ্রামবাসী তাকে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরো জানান, ঘটনার পর বাগেরহাট সদর সার্কেলের অ্যাডিশনাল এসপি ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!