ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাত সন্দেহে ট্রলারে ধাওয়া, ১৪ শ্রমিক আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২০
ডাকাত সন্দেহে ট্রলারে ধাওয়া, ১৪ শ্রমিক আটক
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

চাঁদপুরে ডাকাত সন্দেহে ১৪ জন ট্রলার ও ড্রেজার শ্রমিককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় দুইটি ট্রলার ও একটি ড্রেজার উদ্ধার করা হয়।

সোমবার রাতে মেঘনা নদীর লগ্মিমারা চরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। চাঁদপুর কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে।

অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার ও টহল সদস্যরা উপস্থিত ছিলেন। তবে আটকদের নাম-পরিচয় জানায়নি তারা। 

Advertisement

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান জানান, রাতে অভিযানে দুটি ট্রলারকে থামার নির্দেশ দেয়া হয়। কিন্তু না থেমে সেখান থেকে দুই রাউন্ড ফাঁকাগুলি ছোঁড়া হয়। পরে একটি বাল্কহেডে গিয়ে পালালে সেখানে থেকে তাদের আটক করা হয়। এ সময় কিছু দেশীয় অস্ত্র, ১০টি ইয়াবা ও কিছু গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটকরা ট্রলার-ড্রেজার শ্রমিক ও দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করেন বলে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!