ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ডাকাত সন্দেহে ধরা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ১০ জুন ২০১৯
গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ডাকাত সন্দেহে ধরা
ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে রোববার রাতে সাবেক প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ডাকাত সন্দেহে প্রেমিকার বাবার হাতে ধরা পড়েছে এক স্কুলছাত্র। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

আটক রুবেল হোসেন উপজেলার বাকোশপোল গ্রামের সুজাত মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।

সোমবার দুপুরে মুচলেকা নিয়ে ও পাঁচ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান।

Advertisement

মেয়েটির পরিবার জানায়, ডাকাতির উদ্দেশ্যে জানালা ভেঙে ঘরের ভেতরে ঢোকে রুবেল। তাকে ধরতে গিয়ে মেয়েটির বাবা আহত হয়েছেন।

রুবেলের ভাই শাহ আলম দাবি করেন, মেয়েটি রুবেলের প্রেমিকা। রোববার রাতে প্রেমিকার ফোন পেয়ে তার সঙ্গে দেখা করতে যায় সে।

মণিরামপুর থানার এসআই খান আব্দুর রহমান বলেন, সোমবার দুপুরে মেয়েটি থানায় এসে জানায় রুবেলের সঙ্গে তার আগে প্রেম ছিল, এখন নেই। এরপর তাকে ভ্রাম্যমাণ দালতের মাধ্যমে মুচলেকা নিয়ে ও জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!