গণপিটুনির শিকার সুজন সদরের মান্দারী ইউপির পশ্চিম জামিরতলী এলাকার আবদুল হাফিজের ছেলে। তাকে পুলিশি পাহারায় সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ভোরে সাতজনের একটি দল দত্তপাড়া এলাকার মাখন বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও সুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে সে ডাকাত না চোর তা এখনো জানা যায়নি।
.png)
হাসপাতালে চিকিৎসাধীন সুজন জানান, দত্তপাড়া এলাকার নিকু রাতে তাকে নিয়ে যায়। এ সময় নোয়াখালীর মাইজদী এলাকার আরো পাঁচজন তাদের সঙ্গে ছিলেন।
ডেইলি বাংলাদেশ/এমআর