ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩, ১৭ আগস্ট ২০১৯
পাবনায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত
প্রতীকী ছবি

 

ডাকাত সন্দেহে গণপিটুনিতে শাহিন হোসেন ও মাছিম ওরফে কালু নামে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি সর্বহারা দলের দুই সদস্য নিহত হয়েছেন। পাবনার সাঁথিয়া উপজেলার দারমুধা গ্রামে শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

Advertisement

নিহত শাহিন উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি সর্বহারা দলের আঞ্চলিক ক্যাডার। অপরজন মাছিমের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার রাতে সাঁথিয়া উপজেলার দারমুধা গ্রামের ক্যানেল পাড়ে সাইফুলের বাড়িতে সর্বহারা পার্টির তিন-চারজন সদস্য সশস্ত্র অবস্থায় ডাকাতির পরিকল্পনা করছে। গ্রামবাসীরা টের পেয়ে মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে প্রচার করে তাদের ঘিরে ফেলে এবং গণপিটুনি দিতে থাকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় শাহিন ও মাছিমকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।

তিনি আরো বলেন, নিহত শাহিনের বিরুদ্ধে তিনটি হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত আসামি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!