নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
নোয়াখালীর সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় সুধারাম মডেল থানা এলাকার জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি লোহার ছুরি ও একটি লোহার তৈরি কাটার জব্দ করা হয়েছে।
আটকরা হলেন, ৪নং কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন, ৫নং বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মো. আসিফ ও ২নং দাদপুরি ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. ইমন।
.png)
আরো পড়ুন: ভাতিজার প্রেমে মগ্ন চাচি, পরকীয়া প্রেমে বলি হলেন চাচা
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. শামীমুল এহসান অভিযান চালিয়ে তাদের আটক করেন।
এসপি আরও জানান, গ্রেফতাররা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। ধারণা করা হচ্ছে, তারা কিশোর গ্যাং পরিচালানার জন্য সেখানে জড়ো হয়েছিল। এ ব্যাপারে সুধারাম থানায় মামলার প্রস্তুতি চলছে।