[ দেশজুড়ে ]
ব্যবসায়ীর ওপর ০০৭ কিশোর গ্যাংয়ের হামলা, দুই লাখ টাকা ছিনতাই
ফাইল ছবি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইমরান হাওলাদার নামে এক ব্যবসায়ীর ওপর ০০৭ নামে এক কিশোর গ্যাংয়ের হামলা ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মিরুখালী বাজারে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ গ্রামের খলিলুর রহমান হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি শ্রমিকদের বেতন দেওয়ার জন্য স্থানীয় ঠিকাদার আহমেদ আলিমের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে নিজ বাসায় রওনা হন।
আরো পড়ুন: বাসে দুই কিশোরীকে যৌন হয়রানি, সুপারভাইজার আটক
.png)
পথিমধ্যে মিরুখালী বাজারের স্বঘোষিত ০০৭ নামের কিশোর গ্যাংয়ের লিডার রাকিবের নেতৃত্বে তারিকুল, নাফিন, হাফিজুর, মিজানসহ একদল কিশোর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তার সঙ্গে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। তাকে রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!